SERVICES

Panic attack বা মৃত্যুভয় রোগ – বুক ধড়ফড় ,শ্বাসকষ্ট, গা হাত কাঁপা, হার্ট অ্যাটাকের মত মনে হওয়া ,মাথা ঘোরানো, অস্থির লাগা ,মৃত্যু আসন্ন মনে হওয়া।

Anxiety বা দুশ্চিন্তা রোগ – ছোট ব্যাপারেও অতিরিক্ত চিন্তা হওয়া, ভয় ভাব(ভিড়ভাট্টা,দূরে যাওয়ার, বদ্ধ জায়গায়) মনে অস্থিরতা,নার্ভাস লাগা,ঘুমের সমস্যা, পেটের সমস্যা ।

OCD বা শুচিবাই রোগ – বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বা ধোয়াধুই,মনে সন্দেহ,চেক করা,ধর্ম নিয়ে আজেবাজে চিন্তা মাথায় আসা,খারাপ সেক্সুয়াল চিন্তা মাথায় আসা, বার বার অপ্রয়োজনীয় চিন্তা আসা যা নিয়ন্ত্রণ করা যায় না।

Depression বা মন খারাপ রোগ – কিছুই ভালো না লাগা, এনার্জীর অভাব, সুইসাইডের চিন্তা, নিজেকে সব কিছুর থেকে আলাদা করে নেওয়া, খিদেও ঘুমের সমস্যা হওয়া।

Bipolar Disorder বা মুড সুইং রোগ – কখনো মনে খুব ফুর্তি, রাগ, বিরক্তিভাব, প্রচুর এনার্জি, নিজেকে মহান ভাবা, ঘুমের প্রয়োজন অনুভব না করা, আবার কখনো ডিপ্রেশন বা মন খারাপ রোগের লক্ষণ যেগুলো কয়েক ঘন্টা নয়, দিনের পর দিন থাকে ।

Schizophrenia বা উদভ্রান্ত রোগ – সন্দেহ হওয়া, কানে কথা শুনতে পাওয়া, একা একা বিড়বিড় করা বা হাসা, বাস্তবে থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অদ্ভুত আচরণ করা, রাগ ভাঙচুর করা, নিজের যত্ন না নেওয়া।

ব্যথা-যন্ত্রণার সমস্যা – মাথা যন্ত্রণা ( মাইগ্রেন,সাইনাস, টেনশন হেডেক), নার্ভের সমস্যা ( কোমর, ঘাড়, হাত ,পা,হাঁটুর ব্যথা-যন্ত্রণা,ঝিনঝিন বা জ্বালা ভাব )

অন্যান্য লক্ষণ – যৌন সমস্যা (শীঘ্রপতন, লিঙ্গ শিথিলতা, মেলামেশায় অনীহা), নেশার সমস্যা (মদ,মোবাইল ইত্যাদি) অজ্ঞান, খিঁচুনি, রাগ,নিজের ক্ষতি করা, পেটের সমস্যা, গ্যাস, ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, চঞ্চল ও অমনোযোগী বাচ্চা, রাগী-জেদি বাচ্চা ।
চিকিৎসা – কাউন্সিলিং ও ওষুধ ।
কখনো একটি আবার কখনো দুটিরই প্রয়োজন।
#কাউন্সিলিং – আপনাকে নতুন ভাবে ভাবতে শেখাবে ।
#ওষুধ – আপনার মস্তিষ্কে রসায়নের ভারসাম্য ফেরাবে ।