ABOUT

Dr Sandipan Ghosh

ডা: সন্দীপন ঘোষ: একজন খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট

ডা: সন্দীপন ঘোষ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার একজন খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট। উনি MBBS করেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এবং MD করেছেন নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে ।বর্তমানে সিনিয়র রেসিডেন্ট হিসেবে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত।

ডাক্তার বাবু সাপোর্টিভ কাউন্সিলিং ও ওষুধের মাধ্যমে যেমন সাধারন মানসিক সমস্যার (অ্যাংজাইটি, প্যানিক এ্যাটাক ,ডিপ্রেশন ,ওসিডি ) চিকিৎসা করেন তেমনি কঠিন মানসিক সমস্যারও (বাইপোলার ডিসঅর্ডার ,স্কিজোফ্রেনিয়া )চিকিৎসা করে রোগ মুক্তির পথে নিয়ে যান রোগীকে।

এছাড়াও সমস্ত রকমের নার্ভের ব্যথা-যন্ত্রণা, মাথা যন্ত্রণা ,খিঁচুনি বা মৃগী এবং অন্যান্য নার্ভ বা ব্রেনের সমস্যার চিকিৎসা করেন। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার বাবু বিভিন্ন টিপস,ট্রিকস ও সাধারণ জ্ঞান সোশ্যাল মিডিয়াতে নিয়মিত শেয়ার করেন। ফেসবুকে ডাক্তারবাবুর ফলোয়ার্স প্রায় দু লক্ষের কাছাকাছি।

” আমি বিশ্বাস করি মনও শরীরের মতোই যত্ন চায়। মানসিক অসুস্থতা দুর্বলতা নয়। বৈজ্ঞানিক কাউন্সেলিং ও ওষুধের মাধ্যমে এখন সব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব । আমি মানুষকে বিচার না করে তাদের মনের কথা শুনে ও বুঝে সবসময় পাশে থাকার চেষ্টা করি ।চলুন একসাথে আমরা এমন এক পথ খুঁজি যেখানে আপনি আবার নিজেকে চিনে নেবেন।” – ডাক্তারবাবুর কথা