Clinical Services ক্লিনিকাল সেবাসমূহ

Specialized Services & Treatments আপনার কোন সমস্যা? লক্ষন দেখে চিনুন

Compassionate, scientifically-backed neuropsychiatric care for complex emotional, cognitive, behavioral, and neurological conditions. Learn more about symptoms, diagnostic guidance, and modern treatments.

নিজের সমস্যা সম্পর্কে একটা প্রাথমিক ধারনা তৈরি করতে নিচের লক্ষণগুলি মিলিয়ে দেখুন।চিকিৎসা তখনই ফলপ্রসূ হয় যখন রোগ ধরা পড়ে ।

Crisis Intervention তীব্র আতঙ্ক উপশম

Panic Attack & Fear of Death Panic attack বা মৃত্যুভয় রোগ

Sudden, intense episodes of overwhelming fear and physical reactions with no real danger or apparent cause. Many feel as though they are losing control, having a heart attack, or dying. We provide highly effective Cognitive Behavioral Therapy (CBT) and acute stabilization treatments. কোনো বাহ্যিক কারণ বা বাস্তব বিপদ ছাড়াই হঠাৎ করে চরম আতঙ্ক এবং শারীরিক অস্বস্তি অনুভূত হওয়া। রোগীরা অনেক সময় মনে করেন তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, হার্ট অ্যাটাক হচ্ছে বা মারা যাচ্ছেন। আমরা এর জন্য অত্যন্ত কার্যকর কগনিটিভ বিহেভিওরাল থেরাপি (CBT) ও দ্রুত মানসিক স্থিতিশীলতার চিকিৎসা প্রদান করি।

Common Symptoms: প্রধান লক্ষণসমূহ:

  • Palpitations & rapid heart rate বুক ধড়ফড়
  • Shortness of breath or choking শ্বাসকষ্ট
  • Trembling or shaking hands গা হাত কাঁপা
  • Feeling like a heart attack হার্ট অ্যাটাকের মত মনে হওয়া
  • Dizziness & lightheadedness মাথা ঘোরানো
  • Feeling restless অস্থির লাগা
  • Feeling like death is imminent মৃত্যু আসন্ন মনে হওয়া
Generalized Anxiety উদ্বেগ ও অস্থিরতা

Anxiety & Anxiety Disorders Anxiety বা দুশ্চিন্তা রোগ

Constant, excessive worry about everyday events and minor issues that interferes with daily functioning. This encompasses Generalized Anxiety Disorder (GAD), social phobias, panic elements, and physical psychosomatic manifestations like stomach issues and body pain. দৈনন্দিন কাজ ও ছোটখাটো বিষয় নিয়ে অনবরত অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ যা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এর মধ্যে সাধারণ উদ্বেগজনিত রোগ (GAD), সামাজিক ভীতি (Social Phobia) এবং পেটের সমস্যা বা শারীরিক ব্যথার মতো মানসিক কারণজনিত শারীরিক লক্ষণসমূহ অন্তর্ভুক্ত।

Common Symptoms: প্রধান লক্ষণসমূহ:

  • Excessive worry about small things ছোট ব্যাপারেও অতিরিক্ত চিন্তা হওয়া
  • Fear of crowds, closed places, or travel ভয় ভাব (ভিড়ভাট্টা,দূরে যাওয়ার, বদ্ধ জায়গায়)
  • Restlessness & tension মনে অস্থিরতা
  • Nervousness or apprehension নার্ভাস লাগা
  • Chronic sleep problems ঘুমের সমস্যা
  • Stomach & digestive problems পেটের সমস্যা
Repetitive Behaviors ওসিডি বা সূচিবাই

OCD & Cleaning Disorders OCD বা শুচিবাই রোগ

Obsessive-Compulsive Disorder (OCD) features pattern of unwanted thoughts and fears (obsessions) that lead you to do repetitive behaviors (compulsions). These obsessions and compulsions interfere with daily activities and cause significant distress. Our treatment plan combines modern medicine with Exposure and Response Prevention (ERP) therapy. অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার (OCD) বা শুচিবাই রোগে আক্রান্ত ব্যক্তিরা মনের অজান্তেই কিছু অবাঞ্ছিত চিন্তা বা ভয়ের (Obsession) মুখোমুখি হন, যা তাদের বারবার একই কাজ করতে বাধ্য করে (Compulsion)। আমরা আধুনিক ওষুধ থেরাপির সমন্বয়ে এই রোগের বিশেষ চিকিৎসা প্রদান করি।

Common Symptoms: প্রধান লক্ষণসমূহ:

  • Excessive cleanliness or washing বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বা ধোয়াধুই
  • Persistent doubts & anxiety মনে সন্দেহ
  • Constant checking of locks/appliances চেক করা
  • Irrational religious thoughts ধর্ম নিয়ে আজেবাজে চিন্তা মাথায় আসা
  • Intrusive unwanted sexual thoughts খারাপ সেক্সুয়াল চিন্তা মাথায় আসা
  • Repeated uncontrollable unwanted thoughts বার বার অপ্রয়োজনীয় চিন্তা আসা যা নিয়ন্ত্রণ করা যায় না
Mood Disorders বিষণ্ণতা ও ডিপ্রেশন

Depression & Low Energy Depression বা মন খারাপ রোগ

A persistent feeling of sadness and loss of interest that stops you from leading a normal life. It affects how you feel, think, and behave, and can lead to a variety of emotional and physical problems. Early evaluation prevents severe complications, and we offer evidence-based therapeutic recovery programs. অনবরত মন খারাপ থাকা এবং কোনো কিছুতেই আগ্রহ বা আনন্দ না পাওয়া, যা স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করে। এটি মানুষের অনুভূতি, চিন্তা এবং আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। প্রথম দিকে রোগ নির্ণয় করা হলে জটিলতা এড়ানো যায়; আমরা বৈজ্ঞানিক থেরাপি ও আধুনিক চিকিৎসা সেবা অফার করি।

Common Symptoms: প্রধান লক্ষণসমূহ:

  • Feeling unhappy or down কিছুই ভালো না লাগা
  • Severe lack of energy এনার্জীর অভাব
  • Suicidal thoughts সুইসাইডের চিন্তা
  • Isolating yourself from everything নিজেকে সব কিছুর থেকে আলাদা করে নেওয়া
  • Problems with appetite & sleep খিদেও ঘুমের সমস্যা হওয়া
Mood Swings মুড সুইং বা বাইপোলার

Bipolar Disorder & Mood Swings Bipolar Disorder বা মুড সুইং রোগ

A brain disorder that causes unusual shifts in mood, energy, activity levels, and concentration. These shifts can go from extremely energized, excited behavior (known as manic episodes) to very sad, hopeless periods (known as depressive episodes) lasting days or weeks. Mood stabilizers and behavioral interventions offer excellent control. একটি মানসিক রোগ যা মানুষের আবেগ, কাজের এনার্জি, মনোযোগ এবং মেজাজে অস্বাভাবিক পরিবর্তন ঘটায়। এর ফলে মেজাজ কখনো অতিরিক্ত উৎফুল্ল বা উত্তেজিত হয়ে ওঠে (Mania) এবং কখনো চরম হতাশ ও মন খারাপের স্তরে নেমে যায় (Depression)। মুড স্ট্যাবিলাইজার ওষুধ ও সাইকোথেরাপির মাধ্যমে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Common Symptoms: প্রধান লক্ষণসমূহ:

  • Excitement, anger, irritability কখনো মনে খুব ফুর্তি, রাগ, বিরক্তিভাব
  • High energy levels প্রচুর এনার্জি
  • Grandiosity, thinking highly of oneself নিজেকে মহান ভাবা
  • Decreased need for sleep ঘুমের প্রয়োজন অনুভব না করা
  • Long depressive episodes for days আবার কখনো ডিপ্রেশন বা মন খারাপ রোগের লক্ষণ যেগুলো কয়েক ঘন্টা নয়, দিনের পর দিন থাকে
Cognitive Psychosis সিজোফ্রেনিয়া

Schizophrenia & Hallucinations Schizophrenia বা উদভ্রান্ত রোগ

A serious, chronic mental disorder in which people interpret reality abnormally. Schizophrenia may result in some combination of hallucinations (hearing voices), delusions (suspicion), and extremely disordered thinking and behavior that impairs daily self-care. Modern antipsychotic medications and long-term psychiatric therapy are provided. এটি একটি অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদি মানসিক রোগ যেখানে রোগী বাস্তবতাকে স্বাভাবিকভাবে অনুভব করতে পারে না। এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে হ্যালুসিনেশন বা কানে অবাস্তব আওয়াজ শোনা, অমূলক সন্দেহ করা (Delusions) এবং অসংলগ্ন চিন্তা ও আচরণ। আমরা আধুনিক ওষুধ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করি।

Common Symptoms: প্রধান লক্ষণসমূহ:

  • Feeling highly suspicious of others সন্দেহ হওয়া
  • Hearing imaginary voices কানে কথা শুনতে পাওয়া
  • Mumbling or laughing to oneself একা একা বিড়বিড় করা বা হাসা
  • Detached from reality বাস্তবে থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া
  • Strange behaviors, tantrums & anger অদ্ভুত আচরণ করা, রাগ ভাঙচুর করা
  • Complete neglect of self-care নিজের যত্ন না নেওয়া
Neuropathic Pain স্নায়ুর ব্যথা ও সমস্যা

Chronic Back Pain & Headaches ব্যথা-যন্ত্রণার সমস্যা

Chronic pain problems, neurological nerve pain, tingling sensations, or burning in joints are often tied to physical nerve issues or psychosomatic emotional stress. This includes chronic migraines, sinus pressure, tension headaches, and sciatica. We diagnose root causes and combine pharmacological therapy with physical wellness plans. দীর্ঘমেয়াদি শারীরিক ব্যথা, নার্ভের সমস্যা, শরীরে অবশ ভাব বা জ্বালাপোড়া অনেক সময় স্নায়বিক দুর্বলতা বা অতিরিক্ত মানসিক চাপের কারণে ঘটে থাকে। এর মধ্যে মাইগ্রেন, সাইনাস, অতিরিক্ত দুশ্চিন্তাজনিত মাথাব্যথা এবং সাইটিকা অন্তর্ভুক্ত। আমরা ব্যথার মূল কারণ সনাক্ত করে ওষুধের সাথে উপযুক্ত থেরাপির পরামর্শ দিয়ে থাকি।

Common Symptoms: প্রধান লক্ষণসমূহ:

  • Headaches (migraine, sinus, tension headaches) মাথা যন্ত্রণা (মাইগ্রেন,সাইনাস, টেনশন হেডেক)
  • Nerve problems (pain, tingling, burning in back, neck, hands, feet, knees) নার্ভের সমস্যা (কোমর, ঘাড়, হাত ,পা,হাঁটুর ব্যথা-যন্ত্রণা, ঝিনঝিন বা জ্বালা ভাব)
Comprehensive Care অন্যান্য বিশেষ সেবা

Sexual, Addiction & Child Behaviors যৌন সমস্যা, নেশা ও শিশুর আচরণগত সমস্যা

Integrated treatments for adult sexual issues (premature ejaculation, reluctance), substance/mobile addictions, psychosomatic ailments, and childhood neuropsychiatric disorders (excessive anger, stubbornness, ADHD, restlessness). We focus on absolute privacy, evidence-based medication, and behavioral therapies. প্রাপ্তবয়স্কদের যৌন সমস্যা (যেমন শীঘ্রপতন, অনীহা), যেকোনো ধরনের ক্ষতিকর নেশা (মদ, ড্রাগস বা অতিরিক্ত মোবাইল আসক্তি), মানসিক চাপজনিত শারীরিক অসুস্থতা এবং শিশুদের বিভিন্ন মানসিক সমস্যা (যেমন অতিরিক্ত রাগ, জেদ, চঞ্চলতা বা ADHD)-এর জন্য আমরা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা প্রদান করি।

Common Symptoms: প্রধান লক্ষণসমূহ:

  • Sexual problems (premature ejaculation, weakness) যৌন সমস্যা (শীঘ্রপতন, লিঙ্গ শিথিলতা, মেলামেশায় অনীহা)
  • Addiction problems (alcohol, mobile phones, etc.) নেশার সমস্যা (মদ,মোবাইল ইত্যাদি)
  • Fainting or seizures অজ্ঞান, খিঁচুনি
  • Anger or emotional outbursts রাগ
  • Self-harm behavior নিজের ক্ষতি করা
  • Stomach issues, gas, diarrhea, constipation পেটের সমস্যা, গ্যাস, ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য
  • Restless and inattentive children চঞ্চল ও অমনোযোগী বাচ্চা
  • Angry and stubborn children রাগী-জেদি বাচ্চা

Ready to Reclaim Your Mental Well-being? আপনি কি আপনার মানসিক সুস্থতা ফিরে পেতে প্রস্তুত?

Seeking medical psychiatric help early dramatically improves outcomes. Connect with us through direct appointment booking, calls, or talk to the clinic coordinator instantly on WhatsApp. সময়মতো মানসিক বা স্নায়বিক বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহণ জীবনযাত্রার মান বহুণ বাড়িয়ে তোলে। আজই চেম্বার বুকিং, ফোন বা ডাক্তারের সহকারীর সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

Chat with us